ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিরিজ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন মিরাজ

#

স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৪,  8:14 PM

news image

বাংলাদেশকে টানা দুই ম্যাচে পরাজিত করে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগাররা। আর এই পরিস্থিতির জন্য ব্যাটারদের দায়ী করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, মাঝের ওভারগুলোয় ভালো ব্যাটিং হয়নি। কোনো জুটি গড়ে উঠেনি। একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে, তবে আমরা নিজেরাই ভুল করেছি। সেন্ট কিটসে আগে ব্যাট করে ২২৭ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৩ বলে ৪৬ রান করলেও টপ ও মিডল অর্ডার ব্যর্থ হলে ১১৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অষ্টম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিবের ৯২ রানে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। যা পরে অনায়াসেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাই মিরাজ মনে করেন শুরুতে উইকেট হারালেও সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। তার ভাষ্য, সিলস ও বাকিরা খুব ভালো বল করেছে, আমরা শুরুতে রান পাইনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল। তবে স্কোর যথেষ্ট ছিল না। এই উইকেটে ৩০০ বা তার বেশি রান করা দরকার ছিল। উল্লেখ্য, একই মাঠে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম