ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিরিজ বাঁচাতে একাদশে যেসব পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  5:31 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারতে হয়েছে সফরকারীদের। এবার ঘুরে দাঁড়াতে চায় মেহেদি হাসান মিরাজের দল।

শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে রয়েছে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর সুযোগ । এ কারণে দেখা যেতে পারে একাদশে বেশকিছু পরিবর্তন।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন প্রধান পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে আসতে পারেন হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা।

এদিকে জ্বরে ভুগে প্রথম ওয়ানডে মিস করা রিশাদ হোসেন সুস্থ হয়ে উঠেছেন এবং দ্বিতীয় ম্যাচের একাদশে ফিরতে পারেন। যদি তিনি খেলেন, তাহলে বাদ পড়তে পারেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম, যিনি প্রথম ম্যাচে খুঁড়িয়ে বেড়িয়েছেন কাফ ইনজুরির কারণে।

সিরিজ বাঁচাতে একাদশে যেসব পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তানজিদের

ব্যর্থ ওপেনার পারভেজ হোসেন ঈমনের জায়গায় একাদশে দেখা যেতে পারে নাঈম শেখকে। ফিফটি করা তানজিদ হাসান তামিম থাকবেন অপরপ্রান্তে। তিনে খেলবেন শান্ত, আর চারে হৃদয়।

প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করে ব্যর্থ লিটন দাসকে একাদশের বাইরে রাখা হতে পারে। ব্যাটিং অর্ডারে সেক্ষেত্রে উপরে উঠেছেন অধিনায়ক মিরাজ—যিনি পাঁচ নম্বরে ব্যাট করবেন।

ছয়ে থাকবেন জাকের আলী অনিক—প্রথম ম্যাচে ফিফটি করে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন তিনিই। সাত নম্বরে খেলবেন রিশাদ হোসেন, যিনি ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম।

পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব, আর স্পিন বিভাগ সামলাবেন মিরাজ, রিশাদ এবং হয়তো তানভিরের পরিবর্তে কেউ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাহিদ রানা/হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম