ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৬,  4:54 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়ে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই বছর পর ওয়ানডে ম্যাচ ফিরেছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দেশের অন্যতম সেরা ক্রিকেট ভেন্যুতে আন্তর্জাতিক ওয়ানডে ফিরছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে।

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল সফরকারী নিউজিল্যান্ড ২৬ রানে। দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে সমতা থাকায় আজকের ম্যাচ রূপ নেয় অলিখিত ফাইনালে।

বাংলাদেশ এর আগেও বহুবার অলিখিত ফাইনাল খেলেছে। গত মাসে পাকিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনাল জিতে সিরিজ জিতেছিল। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এবারও সে পথে হাঁটতে চায়। চট্টগ্রামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে টানা তৃতীয় সিরিজ জিততে মরিয়া মিরাজ বাহিনী।

বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ শন টেইট চট্টগ্রামে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, সিরিজ জয়ের চাপে রয়েছে দল। সিরিজ জয়ের চাপ সবসময়ই থাকে। এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট, অবশ্যই আপনি সিরিজ জিততে চাইবেন। বিশেষ করে গত ম্যাচে এমন একটা জয়ের পর।

তবে চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে বাংলাদেশের জন্য সিরিজ জয়ের মিশন সহজ হবে না। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও সম্প্রতি দেখা গেছে, এই ধরনের উইকেটে ব্যাটাররা অনেক সময় ছন্দ হারিয়ে ফেলছেন। সেই শঙ্কা মাথায় রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমরা। তাদের ব্যাটিংয়ের ওপরই নির্ভর করছে বাংলাদেশের জয়-পরাজয়ের হিসাব। একাদশে ব্যাটিং ইউনিটে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।

বোলিং বিভাগ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই বাংলাদেশের। সুযোগ পেলেই বোলাররা ভালো পারফর্ম করছেন। তবে শেষ ম্যাচে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে তাকে একাদশে ফেরানোর সম্ভাবনাও আছে। অনুশীলনে তাকে ভালো অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছেন বোলিং কোচ শন টেইট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম