ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট, ২০২২,  4:04 PM

news image

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। আঙুলের চোটের কারণে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের বদলে দলে ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই ম্যাচে একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।

অভিষেক হতে পারে পারভেজ ইমনের। সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফররত বাংলাদেশ। দাপুটে পারফরমেন্সে ৭ উইকেটের জয় পায় টাইগাররা। শেষ ম্যাচটা তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ব্যক্তিগতভাগে পারফরমেন্সের ক্ষেত্রে আমি অজুহাত দিতে পছন্দ করি না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমরা পেরেছি দ্বিতীয় ম্যাচে। পাওয়ার প্লেতে ৪টা উইকেট তুলে নেয়ার পর শেষ দিকেও ভালো বল করেছি আমরা। এখান থেকে ফিরে আসা ওদের জন্য কঠিন ছিল। এখন আমি ফাইনালের দিকে তাকিয়ে আছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম