ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  4:54 PM

news image

আজ দ্বিতীয় টি টোয়েন্টি। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। টি-টোয়েন্টির এ দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে সবাই জানে কার কি দায়িত্ব বলে জানিয়েছেন পেসার হাসান মাহমুদ। ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা তার। ঐচ্ছিক অনুশীলনের কথা বলে মিরপুরে ঝাম ঝড়িয়েছে পুরো ইংল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচ। মাত্র এক ম‌্যাচেই সব বদ‌লে যায় না। ত‌বে সাগ‌রিকার জয় হ‌তে পা‌রে টা‌র্নিং প‌য়েন্ট। হ‌তে পা‌রে টি-‌টো‌য়ে‌ন্টি‌তে নতুন বাংলা‌দে‌শের শুরু। হোম অব ক্রিকে‌টে এ স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স। বাংলাদেশ পেসার হাসান মাহমুদ বলেন, মোমেন্টামটা অবশ্য আমাদের দিকে, তাই আমাদের চেষ্টা থাকবে এটা কন্টিনিউ করার।

অধিনায়ক আমাদের ট্রেইনআপ করছে, আমরা সবাই ইয়ং সবকিছু মিলে ভালো চলছে। চো‌খের ভাষায়, মান‌সিকতায় অদম‌্য সাহস। স্বাধীন‌চেতা ম‌নোভাব, আত্ম‌বিশ্বা‌সে ভরপুর। সাকিব, হাথুরুর মাস্টারপ্ল‌্যান সবার কা‌ছে প‌রিষ্কার। এ দলটা‌ না‌কি অন‌্য দ ‘ফরম‌্যা‌টের জন‌্যও হ‌তে পা‌রে ম‌ডেল। হাসান মাহমুদ বলেন, এই মুহূর্তে আমাদের যে দল রয়েছে আমি মনে করি সেটা সেরা। সবাই মাঠে খুবই এনার্জেটিক, সবাই মাঠে শেষ পর্যন্ত অ্যাফোর্ট দেয়।  সবাই যার যার দা‌য়িত্ব বু‌ঝে নি‌য়ে‌ছেন। ডেথ ওভার বো‌লিং সামলা‌তে আছেন হাসান মাহমুদ। তরুণ পেসা‌রের টার্গেট ডট বল। টাইগার পেসার বলেন, একটা বল ডট দিতে পারলে পরবর্তী বলে ফোকাস থাকে। যদি বাউন্ডারি হয়ে যায় তারপরও আমি আমার লেন্থে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে। ওই সময়টাতে ক্যারেক্টরটা শো করতে আমি নিজে পছন্দ করি।  ফি‌ল্ডিংয়েও নতুন দি‌নের আগমন। পাওয়ার হি‌টিং, বো‌লিং‌য়ের পাশপা‌শি ক‌্যাচ প্র্যাকটিসে সি‌রিয়াস দেখা গে‌ছে সবাইকে। হাসান মাহমুদ বলেন, দেখা যায় ফাস্ট বোলাররা একটু পেছনে দাঁড়ায়, কাভারে দাঁড়ায় বা পয়েন্টে দাঁড়ায়। এখন যে সময়টা আসছে সবাই যে কোনও জায়গায় ফিল্ডিং করতে প্রস্তুত।  মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন। শামীম পাটোয়ারির পরিবর্তে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম