ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  8:01 PM

news image

সেঞ্চুরিয়নে শুক্রবার প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়া বাংলাদেশের সামনে এবার আরো বড় অর্জনের হাতছানি। আজ জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও জিতে নিলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা। এমন লক্ষ্য সামনে রেখে টসভাগ্যে হেসেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে সফরকারীরা। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। একাদশে এসেছেন কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল ও তাবরাইজ শামসি। বাদ পড়েছেন আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, , ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম