ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২,  4:22 PM

news image

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাওইল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। অফিসার মোসাদ্দেক আলী জানান, নাটোরের বনপাড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ওই এলাকায় একটি বাসকে ধাক্কা দেয়। ওই সময় ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হয়। এ সময় আহত হয় প্রায় ১০ জন। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম