ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৩,  4:18 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, সোমবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি মোটরসাইকেল ওই এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসচাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম