ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিরাজগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দি

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জুলাই, ২০২৪,  5:46 PM

news image

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে কমতে শুরু করেছে। এতে জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও জেলার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। শনিবার (১৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার বলেন, গত ১২ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ১০ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে উজানে ভারী বর্ষণ হচ্ছে। সেই পানি বাড়লে যমুনায় বাড়বে। চলতি বন্যায় জেলার ভাঙনকবলিত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। তবে চলতি বন্যায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। প্রকৌশলী মাহবুবুর আরও জানান, যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। যমুনার পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম