ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিরাজগঞ্জে ব্রিজের গার্ডার ধস, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২৪,  9:33 PM

news image

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২ জন। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এ ঘটনাটি ঘটে। গার্ডারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত দুজন। আব্দুল মান্নান আরও জানান, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তিন ঘণ্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ ত্রুটির কারণে এ ধসের ঘটনা ঘটেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম