ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিরাজগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২২,  7:10 PM

news image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রকাশ্যে দুই রাউন্ড গুলি করে ফিল্মি স্টাইলে মোবারক হোসেন (৩৫) নামের এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মোবারক হোসেন উপজেলার ভুতগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাতে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উপজেলার ভুতগাছা এলাকায় পেট্রোলপাম্পের পাশে এ ঘটনাটি ঘটেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন,

ছিনতাইয়ের শিকার মোবারক আগে বিকাশের এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।বর্তমানে নিজেই বিকাশের মাধ্যমে গ্রাহকের টাকা লেনদেন করেন। রাতে তিনি একটি ব্যাগে করে টাকা নিয়ে উপজেলার শ্রীকোলা মোড় থেকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দুইটি মোটরসাইকেল তাকে ফলো করছিল। তিনি পেট্রোলপাম্পের কাছে এলে মোটরসাইকেল দুটি তাকে সামনে থেকে আটকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোবারক ব্যাগটি টেনে ধরে রাখলে ছিনতাইকারীরা চাকু বের করে ফিতা কেটে ব্যাগটি নিয়ে যায়। এ অবস্থায় মোবারক ছিনতাইকারীদের একজনকে আটকে রাখার চেষ্টা করলে তারা দুই রাউন্ড গুলি করে পালিয়ে যান। এ ঘটনায় মোবারকের বাম পায়ে ইনজুরি হয়েছে। গুলির শব্দে স্থানীয়রা গিয়ে দেখে মাটিতে মোবারক পড়ে আছে। পরে স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার ক্ষতস্থানে গুলি আছে কিনা সেটি জানা যায়নি। ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে একটি মোটরসাইকেল ও একটি চাকু পাওয়া গেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সুস্থ হলে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর জবানবন্দি নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম