ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৩,  4:25 PM

news image

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)। মঙ্গলবার (৯ মে) উপজেলার মান্নাননগর মোড়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে বিকালে যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কুদরত-ই-খোদা ও হাওয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়; যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। আটকরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম