ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালকসহ ২ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০১ এপ্রিল, ২০২৪,  5:32 PM

news image

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালকসহ ২ নিহত হয়েছেন।  সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিলে নির্মানাধীন ইমপেক্ট স্কুলের অদুরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম হাসান আলী (১৯)। সে চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী লিটন আলীর ছেলে। অন্যজনের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেলযোগে চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস (গো-খাদ্য) কাটার জন্য যাচ্ছিলেন।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্র র ১২-৩২৫৮) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় পুলিশ ট্রাকচালক মাগুড়া জেলার বাবুল হোসেনকে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। এছাড়া ট্রাক চালককে আটক ও আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) আব্দুর করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম