ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিপিএল খেলতে রাতে ঢাকা ছাড়বেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  9:45 PM

news image

গ্রুপ পর্বেই শেষ বাংলাদেশের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মিশন শেষ করে দেশে ফেরার পর যে যার মতো সময় কাটাচ্ছেন ক্রিকেটার ও কোচরা। আগামী শনিবার থেকে শুরু হবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনুশীলন। তবে এই সময়টা ক্রিকেট খেলে কাজে লাগাতে চান টাইগার দলনেতা সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গোটা আসরেই খেলবেন। তবে সিপিএলে দলের সঙ্গে যোগ দেয়ার আগে যুক্তরাষ্ট্রে যাবেন পরিবারের কাছে।

সোমবার মধ্যরাতে ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান। সিপিএলে খেলতে সাকিবকে অনাপত্তি দেওয়ার কথাও জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস। এ নিয়ে তিনি বলেন, ‘সিপিএল খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে সাকিবকে। সেখানে টুর্নামেন্ট শেষ করে নিউজিল্যান্ড যাবেন ত্রিদেশীয় সিরিজ খেলতে।’ সাকিব গায়ানায় যোগ দেওয়ার আগে এরই মধ্যে দলটি খেলে ফেলেছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম