ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সিপিএলে খেলতে গেলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  7:50 PM

news image

আর কদিন বাদে টি-টোয়িন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দুদিন বাদে দুবাই যাবেন খেলোয়াড়রা। এরই মধ্যে নতুন খবর, ক্যারিবীয় সুপার লিগে (সিপিএল)  খেলতে গেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসির জায়গায় গায়ানায় খেলবেন সাকিব। জাতীয় দলের খেলা থাকার কারণে সিপিএল ছাড়ছেন তাবরাইজ। এর আগেও সিপিএলে খেলেছেন, ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলে শিরোপা জিতেছেন সাকিব। তিন বছর পর বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন তিনি। সিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডের মালিক সাকিব। ২০১৩ সালে ট্রাইডেন্টসের হয়ে রেড স্টিলের বিপক্ষে ৪ ওভারে এক মেডেনে ৬ রানে ৬ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই সাকিবের সেরা বোলিং ফিগার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম