ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিনেমা স্টাইলে পুলিশের হাত থেকে পালিয়েছে কিশোর আসামী, তিন ঘন্টার অভিযানে গ্রেফতার

#

১১ জুলাই, ২০২৩,  8:56 PM

news image

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) নিয়ে যাওয়ার পথে পুলিশের চোখ ফাকিঁ দিয়ে সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া  এক কিশোর আসামী বিআরটিসি বাসের জানালা থেকে লাফিয়ে পালিয়ে যায়। বামনা থানা পুলিশ তিন ঘন্টা সাড়াশি অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামীকে ধরতে সক্ষম হয়। গ্রেফতার কৃত আসামী মো.মাহমুদ (১৬) বামনা উপজেলার নিজ আমতলী গ্রামের স্বপন জমাদ্দারের ছেলে। আজ মঙ্গবার (১১ জুলাই) বামনা-ঢাকা মহাসড়কের তুলাতলা নামক বাজার এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাখালী বাজার এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে বামনা থানাপুলিশ।  জানাগেছে, গত ৮ জুলাই  বামনা থানাপুলিশ নিজ আমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরসহ  মো. নাজমুল ইসলামকে (৩২) ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বরগুনা কোর্টে পাঠানো হয়েছিল। পরে বিজ্ঞ আদালত কিশোর মাহমুদ ও জনিকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) পাঠানোর নির্দেশ দেয়।  আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে এএসআই মাহবুব ও প্রণব নামের বরগুনা জেল পুলিশের দুই সদস্য ওই দুই কিশোর আসামিকে নিয়ে জেলা কারাগার থেকে বিআরটিসি বাসে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। পথে বাসটি বামনার তুলাতলা বাজারে যাত্রী ওঠানোর জন্য থামালে গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় মাহমুদ। এসময় পুলিশ সদস্য প্রণব লাফিয়ে পরে তাকে ধরার চেষ্টা করেও ধরতে সক্ষম হয়নি। পরে বামনা থানা পুলিশ খবর পেয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে। তিন ঘন্টা সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার সোনাখালী গ্রাম থেকে পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। বামনা থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলাম বলেন,আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে সাথে সাথেই ওই এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। তিন ঘন্টার চেস্টায় আসামীকে গ্রেফতার করা হয়। আসামী কিশোর হওয়ায় তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম