ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৪,  5:40 PM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জনের মধ্যে জান্নাতি আক্তার (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হলো। এরমধ্যে সোমবার ৩৫ বছর বয়সী রহিমা বেগম মারা যান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন। তাদের মধ্যে সুখীর শরীরের ১৭ শতাংশ ও রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে, গত ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকায় একটি টিনসেটের বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১১), দগ্ধ সুখীর ছোট বোন জান্নাতি আক্তার (১৬), ছোট ভাই মো. আরিফ (২১), ফুফাতো বোন রহিমা বেগম (৩৫) ও তার মেয়ে রিতু আক্তার (১৪)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম