ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৩,  5:13 PM

news image

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা। তিনি জানান, সোমবার ভোরে ফজলুর রহমান অসুস্থ হয়ে পড়েন। ইউনাইটেড হাসপাতালে তাঁকে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।  ফজলুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে তাঁর জানাজা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৭২ সরিষার তেল উৎপাদনের কারখানা সিটি অয়েল মিল প্রতিষ্ঠা করেন ফজলুর রহমান। পরে এটি সিটি গ্রুপে রূপ নেয়। ১৯৯৫ সালে তীর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি উৎপাদন শুরু করে শিল্প প্রতিষ্ঠানটি। ধীরে ধীরে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইস্পাত, প্লাস্টিক পণ্য, বোতলজাত পানি, পরিশোধিত পাম তেল, পোল্ট্রি ও ফিশ ফিড, সয়ামিল, চিনি ও লবণ পরিশোধন, চাল, ডাল ও ময়দার স্বয়ংক্রিয় মিল, নৌপথে পণ্য পরিবহন, চা বাগান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় যুক্ত হয় সিটি গ্রুপ। বর্তমানে এ শিল্প প্রতিষ্ঠানটির ৪০টির বেশি কোম্পানি রয়েছে যেখানে ২৫ হাজার মানুষ কাজ করছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম