ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সিএনজিচালিত পরিবহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২১,  2:29 AM

news image

ডিজেল চালিত বাসের ভাড়া বাড়লেও সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়েনি। ফলে তাদেরকে আগের ভাড়া আদায় করতে হবে। কোনোভাবেই সিএনজিচালিত পরিবহন নতুন ভাড়া আদায় করতে পারবে না। নিয়ম ভঙ্গ করে যদি কেউ বাড়তি ভাড়া আদায় করে তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।মঙ্গলবার (৯ নভেম্বর) সমিতির সকল জেলা শাখা ইউনিটকে এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, যেহেতু সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয়নি, সেহেতু তারা নতুন ভাড়া আদায় করতে পারবে না। যদি করে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। কয়েকটি রুটে বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া যেন অতিরিক্ত আদায় করা না হয় সেজন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট মালিক ও নেতাদের রাস্তায় থেকে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত, ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে ৭ নভেম্বর (রোববার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করে। দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ ও মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে নির্ধারণ করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম