ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

সিইসি হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:01 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এসএম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। আজই কমিশন এ-সংক্রান্ত আদেশ জারি করবে। এর আগে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে জানানো হয়, অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম