ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩০ শতাংশের কম

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  10:00 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ (৭ জানুয়ারি)। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ পর্বও শেষ পর্যায়ে। এই অবস্থায় সর্বশেষ ৬ ঘন্টা ৪০ মিনিটের ভোটের হিসাব পাওয়া গেছে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে। সকাল ৮ টা থেকে দুপুর ২ টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া এই হিসাবে দেখা গেছে, সারাদেশের কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত ভোট পড়েছে ৩০ শতাংশেরও কম। যেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে খুলনা বিভাগে, ৩১ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে সিলেটে, ২২ শতাংশ। এছাড়া এই সময়ের ঢাকা বিভাগের আসনগুলোতে ২৫, ময়মনসিংহে ২৯, চট্টগ্রামে ২৭, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সূত্র। তবে, সার্বিকভাবে কত শতাংশ ভোট পড়েছে, তা জানা যায়নি। এর আগে বেলা ১২টার পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেছিলেন, বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত সারা দেশে সাড়ে ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। তফসিল অনুযায়ী, আজ সকাল ৮টায় সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম