ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  5:53 PM

news image

জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১২৬টি টহল দল দায়িত্ব পালন করছে। এছাড়া সারা দেশে ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে দূরপাল্লার যানবাহনকে টহলের মাধ্যমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‌্যাব। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন। প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিসহ বিভিন্ন দাবিতে হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম