ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৬,  4:36 PM

news image

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য বলা হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম