ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সারা দেশে পণ্য পরিবহন-বাস বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২১,  3:56 PM

news image

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সারা দেশে গণপরিবহনের পাশাপাশি ট্রাকসহ পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি এক যোগে এই কর্মসূচি পালন করছে। শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে যেমন বাস বন্ধ রয়েছে, তেমনি বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। যদিও রাজধানীতে সড়কে বিআরটিসির বাস দেখা গেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেককেই দেখা গেছে ভিন্ন উপায় খুঁজে নিতে। এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে বাস মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির চারজন নেতা গণমাধ্যমকে এ কর্মসূচির কথা জানান।  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, “তেলের মূল্য বাড়ায় মালিকরা গাড়ি চালাবেন না- এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক ধর্মঘট ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের পক্ষ থেকে বিআরটিএকে চিঠি দিয়ে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।” এদিকে শুক্রবার ভোর ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানান বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার। বিকেলে সমিতির নিজস্ব এক মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। তিনি বলেন, ভোর ৬টা থেকে সারা দেশে ট্রাক ও কাভার্ডভ্যানে পণ্য পরিবহন বন্ধ থাকবে। এটি অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ না পর্যন্ত সমাধান আসে বা সরকার আমাদের দাবি দাওয়া মেনে না নেয়। গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের বৈঠক শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, তেলের দাম কমানো অথবা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে। তবে বাস-ট্রাকের কোনো মালিক যদি আর্থিক ক্ষতি মেনে নিয়ে গাড়ি চালাতে চান, তারা চালাতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম