ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক আছে: এনায়েত উল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  9:01 PM

news image

জ্বালানি তেলের দামের সঙ্গে বাসভাড়া সমন্বয়ের বিষয়ে শনিবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা। শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পরীবাগে জ্বালানি তেলের দাম বাড়ানো ও গণপরিবহনের ভাড়া নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, ‘সরকার ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখব আমরা এবং সে অনুযায়ী এখন পর্যন্ত সারা দেশে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা বলতে চাই, সরকার যেখানে ইতোমধ্যে বাসভাড়া পুনর্নির্ধারণ করার জন্য বিআরটিএ-কে নির্দেশ দিয়েছে এবং বিআরটিএ আমাদেরকে সভা আহ্বান করে আসতে বলেছে, তাহলে এখানে গাড়ি বন্ধ করার কোনো প্রশ্নই আসে না।’ এনায়েত উল্লাহ বলেন, সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোথাও ডিজেলের অভাবে, কোথাও কোথাও পেট্রল পাম্প বন্ধ থাকায় বাস চলাচল কিছুটা কমেছে। এ ছাড়া সারা দেশে বাস চলাচল স্বাভাবিক আছে। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রামে একটা মালিক সমিতি না বুঝেই গতকাল একটি ঘোষণা দিয়ে বাস বন্ধ করেছে এবং এখন তাদের মিটিং চলছে। আমি আমি আশা করছি, তাদের সঙ্গে আমার একাধিকবার আলোচনা হয়েছে, খুব শিগগিরই তারা বাস চালু করবে।’ তিনি বলেন, বিআরটিএ আজ বিকেল ৫টায় একটি সভা আহ্বান করেছে। সেই সভায় বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি আছে, কস্ট কমিটি যেটা বলা হয়। সেই কমিটি কস্টিং করে যা ভাড়া আসে, সেটাই পুনর্নির্ধারণ করা হবে। এখানে আমাদের পক্ষ থেকে দাবি করার কোনো অপশন নেই।’ এনায়েত উল্লাহ আরও বলেন, ‘ডিজেলের মূল্য প্রায় সাড়ে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে গতকালের ঘোষণা অনুযায়ী। এ ছাড়া ডলার বৃদ্ধি, ইউক্রেনীয় যুদ্ধের ইস্যুর কারণে যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমি মনে করি, এসব নিয়ে আলোচনা করে কস্টিং কমিটি যা কস্টিং দেবে, সে ব্যাপারে আমরাও ঐকমত্য পোষণ করব আশা করি। এটা আজকের মধ্যেই সমাধান হবে বলে আমরা আশা করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম