ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  10:22 PM

news image

ঢাকার আদালত এলাকায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার পর দেশের সব অধস্তন আদালতের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “অধস্তন আদালতের নিরাপত্তা নিয়ে কোনো নির্দেশনা জারি হয়নি। নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে মৌখিকভাবে বলা হয়েছে। সঙ্গে সব আদালতকেও নিরাপত্তা বাড়ানোর বিষয়েও বলা হয়েছে। রবিবার দুপুরে পুরান ঢাকার আদালত এলাকায় ‘পুলিশের চোখে স্প্রে মেরে’ পালিয়ে গেছে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি। পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব। এ ঘটনার পর পলাতক দুই আসামির খোঁজে পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম