ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২২,  4:53 PM

news image

নয়াপল্টনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নয়াপল্টনে পুলিশি হামলা, গুলিতে নিহত ও নেতাকর্মীদের গ্রেপ্তার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম