ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সায়েন্সল্যাবে তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  9:23 PM

news image

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণে এখনো স্বাভাবিক হয়নি ওই এলাকা। ভয়াবহ এই বিস্ফোরণের রেশ না কাটতেই সায়েন্সল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় এ তথ্য জানান নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী। তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ। দুপুর একটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম