ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  8:43 PM

news image

ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানের কারণে দেশে মবের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, ‘জুলাই আন্দোলনের সব স্টেকহোল্ডাররা ব্যক্তি স্বার্থে এক সুরে কথা বলতে পারছে না। যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা আবার নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।’ নব্বই দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তী সরকার এখনো কেন নির্বাচনের আয়োজন করতে পারছে না, জানতে চান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কার করতে করতে এখন কুসংস্কারের পথে এগোচ্ছে।’ ফ্যাসিবাদ আর মৌলবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চাইলে জনগণের জন্য রাজনীতি করতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম