ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সামিয়া রহমানের পদাবনতির সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  6:22 PM

news image

ঢাবি শিক্ষিকা সামিয়া রহমানকে পদাবনতির আদেশ অবৈধ বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার এ রায় দেন আদালত। একইসঙ্গে সামিয়াকে সকল সুযোগ সুবিধাসহ পদ ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ মেলায় গত ২০২১ সালের ২৮ জানুয়ারি ঢাবির সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানের পদাবনতি করে ‘সহকারী অধ্যাপক’ করা হয়।

একইসঙ্গে তার গবেষণা সহযোগী অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানকেও দুই বছর একই পদে থাকতে হবে বলে সিদ্ধান্ত দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩১ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন সামিয়া রহমান। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল দেন। বৃহস্পতিবার সেই রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট এ রায় দিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম