ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন নারী চোর আটক

#

২০ অক্টোবর, ২০২৫,  9:43 PM

news image

ফয়জুল ইসলামঃ ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন নারী চোরকে আটক করেছে মেডিকেল কর্মচারীরা। সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সার্ভিস লাইন ও বহির্বিভাগে দাঁড়িয়ে থাকা অসহায় রোগী ও স্বজনদের স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিল। সুযোগ পেলে তারা রোগীদের ভিড়ের মধ্যে হাত সাফাই করতো। সোমবার (২০ অক্টোবর) দুপুরে মেডিকেল কর্মচারীরা তাদের সন্দেহজনক চলাফেরার কারণে নজরদারি শুরু করেন। পরে সৌন্দর্যজনক ও ভিডিও প্রমাণের মাধ্যমে হাতেনাতে ধরে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয় এবং বর্তমানে তিন নারীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে আটকে রাখা হয়েছে। এদিকে, ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা আটক চোরদের দেখতে ভিড় জমায়। স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। মেডিকেল কর্মচারীদের সতর্কতা ও তৎপরতার ফলেই আজ তিন নারীকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম