ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  6:08 PM

news image

সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে একটি হানিফ পরিবহনের বাস দাঁড়িয়ে ছিল। বাসটি নতুন ও ওয়ারিংয়ের কাজ চলছিল। হঠাৎ ওই বাসে পথচারীরা আগুন জ্বলতে দেখেন। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, ‘প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগতে পারে।’ এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এটা যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম