ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সাভারে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  3:44 AM

news image

সাভারে সামিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সামিয়ার স্বামী সাদনাম সাকিব হৃদয়কে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা থেকে তাকে আটক করা হয়। হৃদয় সাভারের ব্যাংক কলোনি মহল্লার জাকারিয়া হোসেনের ছেলে। সামিয়া মানিকগঞ্জের সিঙ্গাইর থানার মিজানুর রহমানের মেয়ে। সামিয়ার মামা আশিকুর রহমান অভিযোগ করেন, ৫ বছর আগে পারিবারিকভাবে সামিয়ার সঙ্গে হৃদয় হয়। বিয়ের সময় সামিয়ার বাবা ২৫ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেল ও তিন লাখ টাকার ফার্নিচার দেন। বিয়ের কিছুদিন পরই কৌশলে সামিয়ার গহনাগুলো হাতিয়ে নেন তার শাশুড়ি জায়েদা পারভিন। গহনা নিয়ে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে প্রায়ই সামিয়ার কথা  কাটাকাটি হতো। আর এ সব নিয়ে কথা বললেই সামিয়াকে নির্যাতন করা হতো। বৃহস্পতিবার এই গহনা নিয়ে তাদের মধ্যে  কথা কাটাকাটি হয়। এদিন বিকেল ৩টার দিকে সামিয়া ফোন করে আমাদের জানায়-স্বামী ও শ্বশুর-শাশুড়ি তাকে মারধর করেছে। পরে বিকেল ৩টা ৩৭ মিনিটে হৃদয় আমাদের ফোনে জানায়- সামিয়া স্ট্রোক করেছে। খবর পেয়ে আমরা এনাম মেডিক্যালে গিয়ে সামিয়ার মরদেহ দেখতে পাই। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া সাদনাম সাকিব হৃদয়কে আটক করা হয়েছে। সামিয়ার শ্বশুর জাকারিয়া হোসেন ও শাশুড়ি জায়েদা পারভিন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম