ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

সাভারে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

#

০৩ এপ্রিল, ২০২৬,  9:49 PM

news image

ফয়জুল ইসলামঃ সাভারে ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অনলাইন এবং সাজাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু। বৃহস্পতিবার বিকেলে সাভারের পানপাড়া এলাকার নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু বলেন, আমি জিয়া সাংস্কৃতিক সংগনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাভার বিশ^বিদ্যালয় কলেজের সাবেক জিএস ছিলাম। রাজনীতি করার কারনে গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়ে এলাকায় থাকতে পারিনি। এই সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী আমরা ক্রয়কৃত অনেক জমি দখল করে নেয় এবং কিছু সম্পত্তি আওয়ামী পন্থী হিন্দু ধর্মালম্বিদের দখলে চলে যায়। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি এলাকায় এসে নিজের জমি উদ্ধারের জন্য সেটেলমেন্ট অফিসে আপত্তি দেই। এই ঘটনায় খলদাররা নিজেদের জমি হারানোর ভয়ে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। বিষয়টি আমার আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করায় আমি এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

পাশাপাশি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম