ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

সাভারে বিএনপি নেতা খোরশেদ আলমকে হত্যা চেষ্টার অভিযোগে, গ্রেফতার ২

#

০১ এপ্রিল, ২০২৫,  5:10 PM

news image

ওবায়দুর রহমান লিটন: সাভারের বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমকে  হত্যার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু এবং দুইটি রামদা উদ্ধার করা হয়।গতকাল রাত ৮:৩০ মিনিটের সময় সাভারের ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় কয়েকজন যুবককে সন্দেহজনক ওই ভিড়ের মধ্যে ঘুরাফেরা করতে দেখে উপস্থিত নেতাকর্মীরা তাদের দুজনকে ধরে দেহ তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করে। বাকি ৫/৬ জন সন্ত্রাসী এ সময় দুইটি রামদা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দুইটি চাকু ও দুইটি রামদাসহ পারভেজ ও বাশার নামে দুইজনকে আটক করে। আটককৃত ২ যুবকের বাসা সাভারের বনপুকুর এলাকায়। এ ব্যাপারে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম অভিযোগ করে বলেন, সাভারের বিতর্কিত আওয়ামী লীগের দোসর ওবায়দুর রহমান অভি তিন দিন আগে আমাকে ফোনে হত্যা করার হুমকি দেয়। আজকে ওবায়দুর রহমান অভির সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এখানে এসেছিল। তিনি আরো বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে আছি। দ্রুত আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুইজনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম