ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫,  4:43 PM

news image

সাভারে এক তরুণীকে বিদেশে নেওয়ার কথা বলে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে দেলোয়ার হোসেন দেলু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্তত চৌধুরী নামে এক আসামি পলাতক রয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। এর আগে, শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় নিজ বাড়িতে ওই তরুণী গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। গ্রেফতার মো. দোলোয়ার হোসেন দেলু সাভার দক্ষিণ রাজাসন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তবে পলাতক অন্তত চৌধুরীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সন্ধ্যায় সাভারের রাজাঘাট এলাকায় ওই তরুণীকে (২২) বিদেশে নেওয়ার কথা বলে তার বাসায় যান অভিযুক্তরা। সেখানে তাকে ধর্ষণ করেন তারা। এরপর তারা পালিয়ে যান। পরে ওই তরুণী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই মামলা দায়ের হয়। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় শনিবার সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে চলছে বলে জানায় সাভার মডেল থানার পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই তরুণীকে তার নিজ বাড়িতে গণধর্ষণ করার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। এতে দেলু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম