ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাভারে ডিবি পুলিশের অভিযানে দেশিও শস্ত্রসহ ৫ ডাকাত সদস্য আটক

#

২৩ ডিসেম্বর, ২০২৫,  8:40 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার সাভারে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দাঁড়ালো অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার পুতাজিয়া এলাকার মোঃ আনিস শেখের ছেলে রাজিব (৩০), গোপালগঞ্জ সদর থানার কংশুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে রবিউল মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও এলাকার মোঃ জালাল মিয়ার ছেলে পাভেল (২৮), মানিকগঞ্জ সদর থানার নারী খুলি এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৬) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (২৮)। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম