ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২২,  9:29 PM

news image

সারা দেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়। ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ এই জনসভার আয়োজন করেছে সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ। এরইমধ্যে সমাবশে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম। বিএনপির গণসমাবেশের পাল্টা কোনো কর্মসূচি নয় দাবি করে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, বিজয়ের কর্মসূচি হিসেবেই আজকের এ সভা।

তবে সমাবেশের নামে জনভোগান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিহত করতে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘বিএনপি ঢাকায় সমাবেশ করছে। আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে জনসভা করছি। এটি পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয়।’ সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। এদিকে, সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার নেতাকর্মীরা বিক্ষিপ্ত মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় তারা বিএনপি ও জামায়াতবিরোধী স্লোগান দিতে থাকেন। জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের উপস্থিত থাকার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম