ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

সাভারে অতিরিক্ত মদপানে এক শিক্ষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২২,  8:37 PM

news image

বুধবার (১৬ মার্চ) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত আরমানের গ্রামের বাড়ি জামালপুরে। সে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে আসেন। সে রাতে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে।

এসময় তাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম