ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাভারের নৌকা ডুবি: নিখোঁজের ১২ ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

ফয়জুল ইসলাম

০৭ আগস্ট, ২০২২,  8:22 PM

news image

সাভার পৌরসভার ভাট পারা এলাকার খালে নৌকা উল্টে নিখোঁজের ১২ ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পৌরসভার ভাটপারা এলাকায় জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় খালে নিখোঁজ হন ওই ছাত্র। টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আবু বক্কর সিদ্দিক দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। ২৩ বছর বয়সী হৃদয় হোসেন মাহমুদ সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আলমাস আলীর ছেলে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বেঁচে ফেরা মাহমুদের দুই বন্ধু নাইম ও শামিমের বরাতে ফায়ার সার্ভিসের লিডার আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে ৭ বন্ধু মিলে নৌকায় জাহাঙ্গীরনগর সোসাইটির খালে ঘুরতে যান মাহমুদ। রাত ৮টার দিকে তারা নৌকায় হইহুল্লোর করার একপর্যায়ে এটি উল্টে পানিতে তলিয়ে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মাহমুদ। আর তীরে উঠতে গিয়ে নাইম ও শামিম অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে সাভার সুপার হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। তিনি আরও বলেন, ‘রোববার সকালে নিখোঁজ মাহমুদের সন্ধানে টঙ্গী থেকে ডুবরি দল আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম