ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা মারা গেছেন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২৪,  7:55 PM

news image

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমকে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়েছেন বলেও জানান শায়রুল। এর আগে, গুলশানের বাসায় দুপুর পৌনে ১২টায় অজ্ঞান হয়ে পড়েন নাদিম মোস্তফা। এ সময় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো বলেন, বানেশ্বর, দুর্গাপুর ও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি জানাজা শেষে মরদেহ হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে রাজশাহী-৪ (বাঘমারা) আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম