ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাবেক সংসদ সদস্য নজির হোসেন আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৪,  8:05 PM

news image

জাতীয় সংসদের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড নজির হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোররাতে ঢাকার ইন্দিরা রোডস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। সিলেট বিভাগের প্রবীণ এই রাজনীতিবিদ ১৯৯১ সালে সিপিবি থেকে ৮ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সুনামগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে ২য় বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা ও বিকাল ৫টায় তাঁর জন্মস্থান বিশ্বম্ভপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম