ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ১৫ শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী বাণিজ্যিক পেয়ারায় ভারী ধাতু শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  7:20 PM

news image

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন। দিনাজপুর জেলা কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় রমেশ সেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, রমেশ চন্দ্র সেনকে জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও চিকিৎসার জন্য কারাগার থেকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, খাদ্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি গ্রেফতার হন। এরপর থেকে দীর্ঘদিন তিনি দিনাজপুর জেলা কারাগারে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম