ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  6:13 PM

news image

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন। এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দু’পক্ষের আইনজীবীদের মধ্যে। আধাঘণ্টার শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র। এদিকে শুনানি শেষে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম