ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

#

২৭ নভেম্বর, ২০২৪,  10:39 PM

news image

সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০১৮ সালে করা একটি বিস্ফোরক আইনে মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার আদালতের (দ্বিতীয়) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস শহীদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। তবে, আসামির বয়স ও বার্ধক্যজনিত বিষয় বিবেচনা করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামির পক্ষে ৫০ জন আইনজীবী ছিলেন আদালতে। মো. আজাদ মিয়া নামের একজন শ্রীমঙ্গল থানায় এই মামলাটি করেন গত ২৪ অক্টোবরে। এর আগে গত ২৮ অক্টোবর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরে নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৪ আসনের এমপি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম