ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৪,  7:05 PM

news image

ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরের বাসভবনে হামলা ও ভাঙচুর করে। জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন। আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

আজ সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন। কিছুক্ষণ পর সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম