ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৪,  9:50 PM

news image

সাবেক সংসদ সদস্য, বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে, এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেন আবেদনে বলা হয়, এম এ মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গকরণ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে কাগুজে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় এম এ মান্নান বিদেশ পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি যেন বিদেশ পালিয়ে যেতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম