ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সাবেক এমপি মানিক কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৪,  8:10 PM

news image

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালত তোলা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সাবেক এই সংসদ সদস্য। তারপরও তাকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, মহিবুর রহমান মানিক এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করেছি। সেই সঙ্গে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে। এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে র‌্যাব। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে একটি মামলা করেন। মূলত এই মামলায় সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মহিবুর রহমান মানিক।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম