ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২৩,  4:50 PM

news image

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, দেলোয়ার হোসেনের মা লালমোননেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এ ছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান,

বুধবার রাতে একই ঘরে তিন নারী ঘুমিয়ে ছিলেন। পরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে সংবাদ দেয়। পরে এসে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘরের এক কোণে সিঁধ কাটার গর্ত পাওয়া গেছে। তবে চুরির কোনো ঘটনা ঘটেনি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তের দেওয়া বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম