ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই

#

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  4:50 PM

news image

আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। লাহোরে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন৷ পাকিস্তানি আম্পায়ারের বয়স হয়েছিল ৬৬ বছর। খবর, ক্রিকইনফোর। আসাদ রউফ ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন। আম্পারিং ক্যারিয়ারে প্রথম ওয়ানডে পরিচালনা করেন ২০০০ সালে। এ সংস্করণে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। ২০০৬ সালে জায়গা পান আইসিসির এলিট প্যানেলে। তার আগের বছর ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেন রউফ। আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ছয় বছর আগে তিনি আইসিসির প্যানেল থেকে বাদ পড়েন।

এরপর জীবিকার তাগিদে শুরু করেন জুতা ও কাপড়ের ব্যবসরা শুরু করেন। নিজের আম্পারিং ক্যারিয়ারে আসাদ ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। স্পট ফিক্সিংয়ের অভিযোগে বাদ না পড়লে তিনিও স্বদেশি আরেক আম্পায়ার আলিম দারের মতোই জনপ্রিয় থাকতেন বলে অনেকের মতো। তার মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ নিজের টুইটারে লেখেন, ‘সাবেক আম্পায়ার আসাদ রউফের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ তাকে সর্বোচ্চ জায়গায় রাখুন।' আম্পায়ারিংয়ে নাম লেখানোর আগে আসাদ রউফ খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার গড়েছিলেন। যদিও তিনি জাতীয় দলের খেলার সুযোগ পাননি। পাকিস্তানের জাতীয় ব্যাংক ও রেলওয়েজের হয়ে আসাদ খেলেছিলেন ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে ২৮.৭৬ গড়ে রান করেছিলেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম